২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের কানাইপুর বাজারে অগ্নিকাণ্ড

ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারে জুতা পট্টিতে রাত ৯টা ২০ মিনিটের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2020, 12:39 AM

Updated : 08 Apr 2022, 12:31 AM

বৈদুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের এ সূত্রপাত হতে পারে বলে ফায়ার সাভিসের মরে করছে।

কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন বলেন, দুই ঘণ্টার চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়।

তিনি জানান, ‘দেড় থেকে দুই কোটি টাকার’ ক্ষতি হয়েছে।

সেখানে ২০ থেকে ২২টি ব্যবসায়িক প্রতিষ্ঠান আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে; যার মধ্যে জুতার, কসমেটিকসের, হার্ডওয়ারের, ইলেকট্রনিক্সের, ওষুধের দোকানসহ চালের গুদাম রয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় ফরিদপুর সদর, মধুখালী, সালথা উপজেলার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।  আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সদস্য, আনসার বিডিপি ও স্থানীয় জনগণ নিরলস ভাবে কাজ করেছে।

খবর পেয়ে ছুটে আসেন ফরিদপুরের পুলিশ সুপার মো আলিমুজ্জামান, সদর ইউএনও মাসুম রেজা, ফায়ার সার্ভিসের এডি, কোতোয়ালি থানার ওসি, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।