২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় ‘শর্ট সার্কিটের’ আগুনে পুড়ল ৭ ঘর

ঢাকার আশুলিয়ায় ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’ থেকে আগুন লেগে সাতটি ঘর পুড়ে গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2020, 04:28 PM

Updated : 18 Aug 2022, 02:39 PM

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, শনিবার দুপুরে ডেণ্ডাবর মধ্যপাড়া এলাকায় আলিম মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে জানিয়ে তিনি বলেন, “ততক্ষণে ছোট-বড় সাতটি কক্ষ মালপত্রসহ পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।