২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে আগুনে পুড়েছে বস্তির ৬০ ঘর-ঝুট গুদাম

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি বস্তিতে আগুন লেগে প্রায় ৬০টি ঘর ও ঝুটের গুদাম পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2020, 11:13 AM

Updated : 10 Oct 2022, 06:58 PM

উপজেলার ইসদাইর বাজারে পাশে শনিবার রাত ৩টার দিকে লাগা এ আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।     

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে মুহুর্তের মধ্যে পুরো বস্তিতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ শহরের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশনের দশটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

কিন্তু ততক্ষণে বস্তির ৬০টি বসত ঘর ও ঝুটের গুদাম পুড়ে যায় বলে জানান তিনি।

এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি জানিয়ে আরেফিন বলেন, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা যাবে।