২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় আগুনে পুড়লো ঝুটের গুদাম

ঢাকার আশুলিয়ায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সেখানে থাকা সব মালামাল।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2020, 03:50 PM

Updated : 18 Aug 2022, 02:31 PM

শনিবার বেলা পৌনে ১২টার দিকে আশুলিয়ার আহাদনগর এলাকায় হাজী আব্দুল মালেকের মালিকানাধীন ওই ঝুটের গুদামে আগুন লাগে বলে ডিইডিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।

ডিইডিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, “ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পরে এক ঘণ্টার চেষ্টায় বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। তবে ততক্ষণে গুদামে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।”

তিনি বলেন, “প্রায় দেড়শ বর্গফুটের টিনশেডে ঝুট গুদামটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নেভাতে তাদের কিছুটা বেগ পেতে হয়েছে। তবে আগুন আশপাশের দোকান ও স্থাপনাতে ছড়ানোর পূর্বেই তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।