বগুড়ায় ‘ঋণের দায়ে আত্মহত্যা’ স্বর্ণকারের
বগুড়ায় এক স্বর্ণকারের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছে পুলিশ; যিনি ঋণের দায়ে আত্মহত্যা করেছেন বলে জনপ্রতিনিধির ধারণা।
ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে লিটনচন্দ্র শীল (৩০) নামে এই স্বর্ণকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেন তারা।
লিটন ধুনট ইউনিয়নের বিলকাজুলী গ্রামের সুভাস চন্দ্র শীলের ছেলে। স্থানীয় পেঁচিবাড়ি বাজারে ব্যবসা করতেন তিনি।
প্রতীকী ছবি
“এ অবস্থায় পাওনাদাররা চাপ দেন। সকালে স্থানীয়রা ঘরের তীরে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। ধারণা করা হচ্ছে বুধবার রাতে তিনি আত্মহত্যা করেছেন।”
লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি ইসমাইল হোসেন।
