নীলফামারীতে নিখোঁজের পরদিন পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
নীলফামারীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মেহফুজ তানজীর জানান, মঙ্গলবার বেলা ১২টার দিকে সদর উপজেলার চরচড়াবাড়ি গ্রাম থেকে তাওহিদ ইসলাম নামে এই শিশুটির মরদেহ উদ্ধার করেন তারা।
তাওহিদ ওই গ্রামের আজহারুল ইসলামের ছেলে।
তাওহিদের চাচা স্কুলশিক্ষক আসাদুজ্জামান মবু বলেন, সোমবার বিকালে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল শিশুটি। পরে আর তার খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার ফায়ার সার্ভিস পুকুরে নেমে তার মরদেহ পায়।
আইনি পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তা মেহফুজ তানজীর।
