২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপু‌রে পোশাক কারখানায় আগুন

গাজীপুর শহরে একটি পোশাক কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2020, 05:17 PM

Updated : 08 Apr 2022, 12:12 AM

শহরের কোনাবাড়ি জরুন এলাকায় ‘ইসলাম গার্মেন্টসে’ এর পাঁচ ও ছয়তলায় শুক্রবার বেলা সোয়া ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ বলেন,

খবর পেয়ে কাশিমপুর ডিবিবিএল, কালিয়াকৈর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচ‌টি ইউনি‌টের কর্মীরা ঘটনাস্থলে যায়।

“এখন আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।”

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।