২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ মিস্ত্রি নিহত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই রেফ্রিজারেটর মিস্ত্রি নিহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2020, 05:36 PM

Updated : 08 Apr 2022, 12:11 AM

বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ জানান, বুধবার বেলা ১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের লাউতলী গ্রামে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার আমানুল্লাপুর ইউনিয়নের জাহাঙ্গীর আলমের ছেলে আরমান আলী (২৮) ও জিরতলি ইউনিয়নের গুলজার হোসেনের ছেলে ফয়েজ (১৫)।

ওসি হারুনুর বলেন, রেফ্রিজারেটর মিস্ত্রি আরমান ও ফয়েজ ওই গ্রামের জাকির আমিনের বাড়িতে একটি রেফ্রিজারেটর মেরামত করছিলেন। এ সময় মিস্ত্রিদের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আরমান ঘটনাস্থলেই নিহত হন।

“এ সময় ফয়েজও আহত হন। হাসপাতালে নেওয়ার পথে ফয়েজেরও মৃত্যু হয়,” বলেন তিনি।