২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2020, 01:49 PM

Updated : 18 Aug 2022, 02:17 PM

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ধল্লাই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল মনির জানান।

গ্রেপ্তার ফারুক (২৫) উপজেলার ধানগড়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

কালিহাতী থানার পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, ফারুক ধল্লাই এলাকায় মুখ পেঁচিয়ে ঘোরাফেরা করছিল।পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে তল্লাশি চালায়।

“এ সময় তার কোমর থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়।”

এ ঘটনায় কালিহাতী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করার হয়েছে বলে নজরুল জানান।