২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে শিশু সাংবাদিকদের কর্মশালা শুরু

রাজশাহীতে শিশু সাংবাদিকদের জন্য সংবাদ তৈরির কলাকৌশল নিয়ে দুই দিনের কর্মশালা শুরু হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2019, 01:00 PM

Updated : 10 Oct 2022, 09:50 PM

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আয়োজনে ‘ বলব আমাদের কথা’ শ্লোগানে মঙ্গলবার সকাল ১০টার দিকে নগরীর একটি হোটেল কনফারেন্স রুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম রাজশাহীর ফটোসাংবাদিক গুলবার আলী জুয়েলের সভাপতিত্বে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মনিরুজ্জামান মনি অনুষ্ঠানের উদ্বোধন করেন । শিশুদের জন্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশেষায়িত ওয়েবসাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমের আয়োজনে ও ইউনিসেফ সহযোগিতায় এই কর্মশালায় ২০ জন শিশু অংশগ্রহণ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হ্যালো ও প্রিজমের ঢাকা অফিসের ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক সুলাইমান নিলয় কর্মশালায় সংবাদ তৈরির কলাকৌশলসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন।