গাজীপুর সাফারি পার্কে ‘২০ হাজার’ চারা রোপণ
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ২০১৯-২০ অর্থবছরে প্রায় ২০ হাজার চারা লাগানো হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তবিবুর রহমান বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে বায়োডাইভারসিটি পার্ক উন্নয়ন প্রকল্পের আওতায় এই চারা লাগানো হয়।
“বিরল ও বিলুপ্তপ্রায় ৪০ প্রজাতির চারার এর মধ্যে রয়েছে চালমোগড়া, মহুয়া, হরীতকী, বহেরা, আমলকী, বিলাতি গাব, দেশি গাব, খৈয়া বাবলা, ঢাকিজাম, কদবেল, সিভিট, নাগলিঙ্গম, লোহাকাঠ, গর্জন, হলুদ, ডেউয়া, চাপালিশ, পলাশ, সোনালু, পিতরাজ, জগডুমুর, বট পাকুড়, ছাতিয়ান, শিমুল, রক্তন ইত্যাদি।”
