গাইবান্ধায় ‘আল্লাহর দলের’ ২ সদস্য আটক
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ‘আল্লাহর দলের’ দুই সদস্যকে আটক করেছে র্যাব।
তারা হলেন উপজেলার বেতকাপা গ্রামের এলেম উদ্দীনের ছেলে পল্লী চিকিৎসক আবুল কাশেম (৫০) ও বৈরী হরিনমারী গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আবু সুফিয়ান সরকার (৪৫)।
সোমবার দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রার দপ্তরের চত্বর থেকে তাদের আটক করা হয়।
এই সংগঠনের অন্য সদস্যদের আটকের চেষ্টা অব্যাহত আছে বলে তিনি জানান।
