২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘আগুন পোহানোর সময়’ দগ্ধ হয়ে বৃদ্ধা নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে এক বৃদ্ধা মারা গেছেন বলে জনপ্রতিনিধি জানিয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2019, 05:31 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

উপজেলার মাওনা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. নূরুল ইসলাম বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান।

নিহত মজিদা খাতুন (৬০) শ্রীপুর উপজেলার ইন্দ্রবপুর গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

ওয়ার্ড সদস্য নূরুল ইসলাম স্বজনদের বরাতে বলেন, মজিদা শুক্রবার সন্ধ্যায় শীত তাড়াতে বাড়ির উঠানে আগুন পোহাতে বসেন। এ সময় অসাবধানতাবশত তার কাপড়ে আগুন ধরে যায়।

“স্বজনরা তাকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি মারা যান।”