২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে চলন্ত ভ্যান থেকে পড়ে যাত্রী নিহত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ভ্যান থেকে পড়ে এক আরোহী নিহত হয়েছেন।   

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2019, 01:56 PM

Updated : 18 Aug 2022, 06:17 PM

রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্ত্বর এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আলিম মোল্লা (৫০) কাশিয়ানী উপজেলার মহেশপুর গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে।

কাশিয়ানী থানার এসআই ফিরোজ আহমেদ বলেন, জয়নগর থেকে একটি ভ্যানে করে কাশিয়ানী সদর বাজারে যাচ্ছিলেন আলিম মোল্লা। পথে তিনি ভ্যান থেকে ছিটকে পড়েন।

“স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”