২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নিখোঁজের তিন দিন পর একজনের লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজের তিন দিন পর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2019, 10:06 PM

Updated : 18 Aug 2022, 06:16 PM

নিহত রবিন আহম্মেদ (৪০) টঙ্গীর টাংকিরটেক এলাকায় বাড়ি কিনে সেখানে থাকতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায়।

টঙ্গী পূর্ব থানার এসআই শাহীন মোল্লা বলেন, রবিন সৌদি আরব থাকতেন। মাস খানেক আগে দেশে আসেন। রোববার বিকালে তিনি নিখোঁজ হন। তার পরিবার থানায় জিডি করেছে।

“পুলিশ টঙ্গী থেকে সোহেল ও কাউছার নামে দুইজনকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা পিটিয়ে হত্যার কথা স্বীকার করেন। পরে তারা লাশ কালিয়াকৈর উপজেলার বেনুপুর এলাকায় ফেলে দেয়।”

পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতনন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ ঘটনা তদন্তসহ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে তিনি জানান।