নারায়ণগঞ্জে ট্রাকে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ২
নারায়ণগঞ্জে প্রাইভেট কার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেওয়ায় এক চালকসহ দুইজন নিহত হয়েছেন।
জেলার রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই রোকনুজ্জামান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল সাওঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গোসাইমারা এলাকার সফর উদ্দিনের ছেলে রিপন ও নরসিংদীর কান্দাইল এলাকার রিফাত মিয়া।
এসআই রোকনুজ্জামান বলেন, নরসিংদীগামী একটি প্রাইভেট কারের চালক নিয়ন্ত্রণ হারালে কারটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়। কারটি দুমড়েমুচড়ে গেলে এর চালক রিপন মিয়া ও ট্রাকের সামনে কর্মরত ট্রাকচালকের সহকারী রিফাত হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
