২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় অস্ত্র-মাদকসহ ২ যুবক আটক

সাতক্ষীরায় অস্ত্র ও ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2019, 12:33 PM

Updated : 18 Aug 2022, 06:16 PM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি মহিদুল ইসলাম জানান, শহরের মুনজিতপুর এলাকার একটি নির্মাণাধীন একটি বাড়ির পাশ থেকে থেকে রোববার রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মুনজিতপুরের জহুরুল ইসলামের ছেলে রাসেল ওরফে পিচ্চি রাসেল (২১) ও সদর উপজেলার মাছখোলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোস্তাফিজুর রহমান বাবু (১৯)।

ওসি বলেন, অস্ত্র ও মাদক কেনাবেচার গোপন সংবাদে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পিচ্চি রাসেল ও মোস্তাফিজুরকে আটক করা হয়।

“পরে তাদের দেওয়া তথ্যে একটি বিদেশি পিস্তল ও ১৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।”