টাঙ্গাইলে ‘ইয়াবায় ফাঁসানোর চেষ্টা’, পুলিশসহ আটক ৪
পকেটে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে টাঙ্গাইলে এক এএসআইসহ তিন পুলিশ ও একজন পুলিশের সোর্সকে ধরে পিটুনি দিয়েছে জনতা।
বৃহস্পতিবার সন্ধ্যায় সখিপুর উপজেলার হতিয়া রাজাবাড়ির গাবিলার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন বাঁশতৈল পুলিশ ফঁড়ির এএসআই রিয়াজুল ইসলাম, কনস্টেবল গোপাল সাহা, রাসেল এবং পুলিশের সোর্স হাসান।
পরে সখিপুর ও মির্জাপুর থানা পুলিশ পরিস্থিতি সামাল দেয়। তাদের কাছ থেকে কিছু ইয়াবা ট্যাবলেট ও একটি হাতকড়া উদ্ধার করা হয় বলে তারা জানান।
মির্জাপুর থানার ওসি মো. সায়েদুর রহমান সাংবাদিকদের বলেন, এসআই ফয়েজ উদ্দিনের নেতৃত্বে মির্জাপুর থানার মোবাইল টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
