কিশোরগঞ্জে পিকআপ চাপায় কনস্টেবল নিহত
কিশোরগঞ্জের বাজিতপুরে পিকআপ ভ্যান চাপায় একজন কনস্টেবলের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার পিরিজপুর এলাকার কিশোরগঞ্জ-ভৈরব সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম (২০) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের আব্দুল গণির ছেলে। তিনি বাজিতপুর থানার পিরিজপুর পুলিশ ক্যাম্পে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) সারোয়ার জাহান বলেন,
রাতে ঘটনাস্থলে চেকপোস্টে কর্তব্যরত অবস্থায় একটি পিকআপ ভ্যানের চাপায় জাহিদুল আহত হন।
“তাকে উদ্ধার করে ভাগলপুর জহুরুল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”
সারোয়ার বলেন, চালকসহ পিকআপ ভ্যানটি আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তেরে জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
