২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

ঢাকার সাভার উপজেলায় এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে; এর পর থেকে তার স্বামী পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2019, 03:35 PM

Updated : 18 Aug 2022, 06:10 PM

সাভার থানার ওসি এএফএম সায়েদ বলেন, মঙ্গলবার সকালে তারা সাভারের রাজফুলবাড়িয়ার খাত্রাপাড়া এলাকার নূরুল হক বাবুর বাড়ি থেকে তার স্ত্রী শিউলি বেগমের (২৩) লাশ উদ্ধার করেন।

”লাশ শোয়ার ঘরের খাটে পড়ে ছিল। পুলিশ মৃত্যুর কোনো আলামত পায়নি। গৃহবধূর স্বামী নূরুল হক বাবুকে আটকের প্রস্তুতি চলছে। আটকের পর হত্যার কারণ জানা যাবে।”

গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজনও পালিয়ে গেছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় সাভার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হবে।