২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত

গাজীপুরে পাথর বোঝাই ট্রাকের চাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2019, 11:43 AM

Updated : 18 Aug 2022, 06:09 PM

শহরের চান্দনা চৌরাস্তায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

সৈয়দ শফিকুল হক সুমন (৪০) ময়মনসিংহের নান্দাইল থানার পাচঁরুখী বাজার এলাকার সৈয়দ আলতাফ উদ্দিনের ছেলে। 

তিনি গাজীপুর মহানগরের নলজানী এলাকায় একটি কারখানার মালিক ছিলেন বলে পুলিশ জানায়।

গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার ট্রাফিক জিএম মাজহারুল ইসলাম বলেন, চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় রাস্তা পারা হচ্ছিলেন সুমন।

“এ সময় গাজীপুরের শিমুলতলীগামী একটি পাথর বোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন “

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।