২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় যুবকের লাশ উদ্ধার

নওগাঁয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2019, 04:37 PM

Updated : 25 Jul 2022, 08:20 PM

রোববার সকালে নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের হাসাইগাড়ি গুটার বিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত ভজেন্দ্র দেবনাথ (২২) সদর উপজেলার সুলতানপুর এলাকার লস্করপুর গ্রামের ভুপেন্দ্রনাথ দেবনাথের ছেলে। তিনি আটো চার্জার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফায়সাল বিন আহসান জানান, গুটার বিল এলাকায় মাঠে কৃষি কাজ করতে যেয়ে কচুরিপানা দিয়ে মুখ ঢাকা একটি লাশ দেখতে পান কয়েকজন কৃষক। লাশ দেখে খবর দিলে পুলিশ তা উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে লাশটিতে কোনো আঘাতের চিহ্ন পায়নি পুলিশ।

শনিবার বিকেলে বাড়ি থেকে তার আটো চার্জার গাড়িটি নিয়ে বের হয়ে আর ফেরেননি বলে স্বজনরা জানান।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।