২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে নসিমন-অটো সংঘর্ষে নারী নিহত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নসিমন ও আটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।এ ঘটনায় আরও চার নারী আহত হয়েছেন।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2019, 04:35 PM

Updated : 18 Aug 2022, 06:06 PM

উপজেলার কোড়ালতলী মোল্যাবাড়ি মোড়ে ভেদরগঞ্জ-কার্তিকপুর সড়কে রোববার বেলা ২টায় এ দুর্ঘটনা ঘটে বলে ভেদরগঞ্জ থানার ওসি মো. নজরুল ইসলাম জানান।

নিহত রিজিয়া বেগমের (৫৫) বাড়ি একই উপজেলার ছয়গাও গ্রামে।

আহত ছোরহাব হোসেন হাওলাদার (৫৫) লায়লা বেগম (৫০) মাসুদা বেগম (৪০) ও সেলিনা বেগমকে (৪৫) ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি নজরুল বলেন, “নসিমন ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রিজিয়া মারা যান।”

খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার এবং আহতদের হাসপাতালে ভর্তি করে বলে জানান তিনি।