২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ট্রেনের ধাক্কায় এসআই নিহত

নওগাঁর রানীনগরে রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় এক এসআই নিহত হয়েছেন।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2019, 07:59 PM

Updated : 18 Aug 2022, 06:05 PM

রানীনগর থানার ওসি জহুরুল হক জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার রানীনগর রেলস্টেশনের কাছে ডাঙাপাড়া এলাকায় ট্রেনটি তাকে ধাক্কা দেয়।

নিহত আক্তারুজ্জামান আকতার (৫৫) রানীনগর থানায় দায়িত্বে ছিলেন। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গোপালপুর গ্রামের রমজান আলীর ছেলে তিনি।

ওসি জহুরুল হক বলেন, “আকতার একটি মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় ওই এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। চিলাহাটী থেকে খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস তাকে ধাক্কা দিলে তিনি আহত হন।”

তাকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে, পরে বগুড়া শহীদ জিয়েউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৪টার দিকে তিনি মারা যান বলে জানান ওসি জহুরুল।

তিনি বলেন, আকতার ১৯৮৮ সালে নস্টেবল পদে পুলিশে যোগ দেন। তিনি ২০০৩ সালে এএসআই এবং ২০১০ সালে এসআই হিসেবে পদান্নোতি পান। তার দুই মেয়ে ও একটি ছেলে রয়েছে।