২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ৩ হাজার ঘরবাড়ির ক্ষতি

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে শরীয়তপুরে তিন হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবিএম সিরাজুল হক জানিয়েছেন।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2019, 04:03 PM

Updated : 18 Aug 2022, 06:05 PM

সিরাজুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ”জেলার বিভিন্ন জায়গায় দুই হাজার ৭৬০টি ঘরবাড়ি আংশিকভাবে এবং ৫৫০টি ঘরবাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

সরেজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, বাতাসে ও বৃষ্টিতে ধানসহ রবিশস্য ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। শত শত গাছপালা ভেঙে পড়েছে, উপড়ে গেছে। কয়েকটি বিদ্যুতের খুঁটি উপড়ে কিছু এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে রয়েছে।