২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিতে নিহতের লাশ ফেরত দিয়েছে বিএসএফ

ঝিনাইদহের সীমান্তে বিএসএফ-এর গুলিতে নিহত যুবকের লাশ দেশে ফেরত এসেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2019, 07:32 PM

Updated : 18 Aug 2022, 06:04 PM

রোববার বিকাল সোয়া ৫টায় জেলার শ্যামকুড় চেয়ারম্যান ঘাট দিয়ে লাশ ফেরত দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশের পক্ষে লাশ গ্রহণকারী মহেশপুর থানার এস আই আব্দুল আওয়াল জানান, ভারতের নদীয়া জেলার হাঁসখালী থানার ওসি রজনী কান্ত বিশ্বাস তার কাছে লাশটি হস্তান্তর করেন।

গত শুক্রবার ভোর ৪টার দিকে গরু নিয়ে ফেরার পথে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার লাড়াইঘাট সীমান্তের বিপরীতে ভারতের শিলগেইট এলাকায় পাখিউড়া ক্যাম্পের বিএসএফ-এর গুলিতে নিহত হয় সুমন।

তিনি মহেশপুর উপজেলার শ্যামকুড় পশ্চিমপাড়ার আব্দুল মান্নানের ছেলে।

লাশ হস্তান্তরের সময় পাখিউড়া বিএসএফ ক্যাম্পের ইন্সপেক্টর দলবীর সিং ও বিজিবির শ্রীনাথপুর কোম্পানি কমান্ডার সুবেদার এস এম কামরুল ইসলাম।