২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোপালগঞ্জে ব্যবসায়ীর মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদুৎস্পৃষ্ট হয়ে এক লেপ-তোষক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2019, 12:24 PM

Updated : 08 Apr 2022, 04:58 PM

রোববার সকাল সড়ে ৮টার দিকে উপজেলার হিরণ গ্রামে এ ঘটনা ঘটে বলে কোটালীপাড়া থানারা ওসি শেখ লুৎফর রহমান জানান।

নিহত আমিনুল ইসলাম (২৩) ওই গ্রামের মুন্সি আয়ূব আলীর ছেলে। আমিনুল ঢাকায় লেপ তোষকের ব্যবসা করতেন।

ওসি বলেন, আমিনুল তার বাড়ির নির্মাণাধীন একটি ভবনে মোটরের সাহায্যে পানি দিচ্ছিলেন।এ সময় মোটরের একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত হন তিনি।

“পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।