২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ‘মাদকের আসামি’ ছাত্রলীগ নেতা অস্ত্রসহ গ্রেপ্তার

সাভারে অভিযান চালিয়ে এক মাদক মামলার আসামি এক ছাত্রলীগ নেতাকে অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2019, 03:09 PM

Updated : 08 Apr 2022, 04:57 PM

বুধবার গবীর রাতে পৌর এলাকার দক্ষিণপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৪ এর পুলিশ সুপার নরেশ চামকা জানান।

গ্রেপ্তার প্লাবন খান মজলিশ সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

নরেশ বলেন, সাভার মডেল থানার পাশেই বাড়িতে দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিলেন প্লাবন। গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে তার বাসায় তল্লাশি চালিয়ে গুলিসহ একটি বিদেশী পিস্তল এবং ৫০০টি ইয়াবা পাওয়া যায় বলে এ র‌্যাব কর্মকর্তা জানান।    

তিনি বলেন, প্লাবনের বিরুদ্ধে সাভার থানায় মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে সাভার মডেল থানায় আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।