টঙ্গীতে স’মিলে অগ্নিকাণ্ড
টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টী এলাকার একটি স’মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, বাঁশপট্টী এলাকার ‘ভাই ভাই স মিলে’ সোমবার রাত সাড়ে ৩টার দিকে লাগা আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন মূহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাদের স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
“কিন্তু ততক্ষণে সমিল এবং সেখানে থাকা একটি শ্যালো ইঞ্জিন, কিছু গাছের গুঁড়ি ও কাঠের গুঁড়া পুড়ে যায়।”
তবে এতে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা আতিকুর জানান।
