২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে একদল হামলাকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2019, 09:24 PM

Updated : 18 Aug 2022, 05:57 PM

শনিবার রাতে পুরান বন্দর সমরক্ষেত্র চৌধুরীবাড়ি এলাকায় তার উপর হামলা হয়।

রোববার সকালে ঢাকার একটি বেরসকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ রনি (৩০) বন্দর সমরক্ষেত্র চৌধুরীবাড়ি এলাকার সালাউদ্দিন পলাশের ছেলে।

বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, রাতে তাকে অজ্ঞাত পরিচয়ে দুবৃর্ত্তরা কুপিয়ে অহত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

হত্যায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে বলে তিনি জানান।

রনি একটি মশার কয়েল ডিলারশিপের ব্যবসা করতেন বলে তার বাবা সালাউদ্দিন জানান।

তিনি বলেন, রাতে মদনপুর থেকে আসার পথে কয়েকজন যুবক তাকে কুপিয়ে আহত করে। হত্যাকারীরা রনির হাত ও পায়ের রগ কেটে দেয়। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এসে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে।

“সকালে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।”

বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতকদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।