বাবার বিরুদ্ধে সন্তানকে হত্যার অভিযোগ
ফরিদপুরে শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যার অভিযাগ উঠেছে তার বাবার বিরুদ্ধে।
শনিবার নিহত শিশুর মা তার স্বামীকে আসামি করে এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।
হানিফ প্রমানিক
নিহত শিশুর নাম রহমত প্রমানিক (৩) ওই গ্রামের হানিফ প্রমানিকের ছেলে।
শিশুটির মা স্বপ্না আক্তার জানান, ‘সন্তানের বাবা কে’ তা নিয়ে হানিফ প্রমানিকের সন্দেহ ছিল।
“বেশ কিছুদিন সন্তান নিয়ে গন্ডোগল চলছিল। সন্তানকে আমার স্বামী স্বীকার করছিল না।”
গত শুক্রবার তিনি তার বাবার বাড়ি থেকে হানিফ প্রামানিকের বাড়িতে ফেরেন। ফেরার পর থেকে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় বলে জানান তিনি।
তিনি বলেন, “রাত ৯টার দিকে আমি ঘুম থেকে জেগে দেখি আমার সন্তান নেই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের ধান ক্ষেতে আমার সন্তানের লাশ পাই।”
এ ঘটনার পর থেকে নিহতের বাবা হানিফ প্রামানিক পলাতক রয়েছেন বলেও তিনি জানান।
ওসি লুৎফর রহমান জানান, “আমরা তাকে আটকের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
শুক্রবার রাতেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
