২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাস দুর্ঘটনায় নিহত ৩

ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসের গাছের সাথে ধাক্কা লেগে নারীসহ তিন যাত্রী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2019, 12:06 PM

Updated : 18 Aug 2022, 05:54 PM

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার নাগারদিয়ায় বাগেরহাট থেকে ঢাকাগামী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থলেই নিহত বাসযাত্রী ফিরোজা বেগম (৩৬) ও লিটন শেখ (৩৫) এর বাগেরহাট জেলার বাসিন্দা বলে জানান ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান।

তবে আহত অপর এক বাসযাত্রী ভাঙ্গা উপজেলায় হাসপাতালে নেওয়ার পর মারা যায় বলে জানালেও তার পরিচয় জানাতে পারেননি তিনি।

আহত সবাই বাগেরহাট থেকে ঢাকাগামী ‘গোল্ডেন লাইন পরিবহনের ওই বাসের যাত্রী।’

ঘটনার বিবরণ দিতে গিয়ে ওসি আতাউর জানান, দ্রুতগতির গোল্ডেন লাইনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতেই হতাহতের ঘটনা ঘটে।

“আহতদের ভাঙ্গা ও মকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ভাঙ্গায় চিকিৎসাধিন অবস্থায় আরো এক বাসযাত্রী মারা যায়। ”