২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢিমে তালে শিমুলিয়া-কাঁঠালবাড়িতে ফেরি চালু

১২ ঘণ্টার বেশি বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2019, 10:48 AM

Updated : 18 Aug 2022, 05:54 PM

মঙ্গলবার সকাল ৯টায় `ফেরি ফরিদপুর’ ও `ফেরি কুমিল্লা’ শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায় জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

‘লাশবাহী গাড়িসহ কয়েকটি জরুরি যানবাহন’ নিয়ে ওই ফেরি দুইটি ছেড়ে যায়  উল্লেখ করে বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, “তার মানে এখনও ফেরি সার্ভিস সচল বলা যাবে না।

“তবে বেলা ১১টা থেকে ১২ টার মধ্যে ফেরি চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে পারে।”

এর আগে তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে সোমবার রাত সাড়ে ৮টায় সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

উত্তাল পদ্মায় প্রচণ্ড স্রোতের মুখে নিরাপত্তা করাণে ফেরি চলাচল ফেরি সার্ভিস বন্ধ করা হয়।

মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত (আইসি) আমিনুল ইসলাম জানান, শিমুলিয়া প্রান্তে আড়াই শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন পারাপারে অপেক্ষায় রয়েছে।

“তবে লঞ্চ এবং স্পিডবোট সার্ভিস সচল রয়েছে।”

পুরনো খবর:

পদ্মায় স্রোত, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি বন্ধ