দুর্গাপূজা: ‘পূণ্যভূমি নেত্রকোণা’ আলোকচিত্র প্রদর্শন শুরু
দুর্গা পূজা উপলক্ষে নেত্রকোণা শহরে নেত্রকোণার মানুষ ও ঐতিহ্য ঘিরে প্রথম বারের মত আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
শহরের বড়বাজার এলাকায় মাতৃসংঘের পূজা কমিটি মণ্ডপ প্রাঙ্গণে চারদিনব্যাপী ‘পূণ্যভূমি নেত্রকোণা’ প্রতিপাদ্যে এ ছবির প্রদর্শনী ৮ আক্টোবর পর্যন্ত খোলা থাকবে বলে জানিয়েছেন জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি মঙ্গল সাহা।
“এমন প্রদর্শনীর আয়োজন এবারই প্রথম।”
প্রদর্শনীর ছবিগুলোয় নেত্রকোণার প্রকৃতি, গারো পাহাড়, হাওরের জীবনযাপন, সাদা মাটির পাহাড়, নানা শ্রেণির মানুষের প্রাত্যাহিক জীবন উঠে এসেছে বলে জানান তিনি।
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আশরাফ আলী খান খসরু গত শনিবার রাতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন।
তার আগে এই পূজা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সংসদ সদস্য হাবিবা রহমান খান, শিক্ষাবিদ যতীন সরকার, নেত্রকোণা পৌর মেয়র নজরুল ইসলাম খান।
