২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় মস্তকবিহীন লাশ উদ্ধার

গাইবান্ধায় মস্তক বিহীন একটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2019, 02:54 PM

Updated : 18 Aug 2022, 05:53 PM

শনিবার সকালে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পশ্চিম পিয়ারাপুর গ্রামের এক বিলের পাশের লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিহত দুলু মিয়া সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের পশ্চিম পিয়ারাপুর গ্রামের মৃত. কেবারত উল্যার ছেলে।

গাইবান্ধা সদর থানার ওসি খান মোহাম্মদ শাহরিয়ার জানান, দুলু মিয়া গত শুক্রবার রাতে তার বাড়ির অদূরে বিলে মাছ ধরতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

শনিবার সকালে এলাকাবাসী পশ্চিম পিয়ারাপুর গ্রামের ওই বিলের পাশে এক লিচুবাগানে মস্তকবিহীন একটি লাশ পায়। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় বলে জানান তিনি।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ছেলে রাসেদুল ইসলাম শাকিল বাদি হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দয়ের করেছেন।