২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে ৩ বোনের মৃত্যু

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2019, 12:19 AM

Updated : 18 Aug 2022, 05:53 PM

কাপাসিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, উপজেলার খিরাটি এলাকায় শুক্রবার বিকেলে স্থানীয়রা তাদের লাশ উদ্ধার করেন।

তারা হল- ওই এলাকার মিলন মিয়ার দুই মেয়ে সিনথিয়া (১১), সিনহা (৭) ও তাদের ফুফাত বোন হিমা (১২)। হিমা নরসিংদী সদর উপজেলার মনির হোসেনের মেয়ে।

ওসি রফিকুল পরিবারের বরাতে বলেন, হিমা তার নানাবাড়ি বেড়াতে এসেছিল। দুপুরে তিন বোন ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। পরে পরিবার ও স্থানীয়রা খোঁজাখুজি করে নদী থেকে লাশ উদ্ধার করে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে তিনি জানান।