২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ঝুট গুদামে অগ্নিকাণ্ড

গাজীপুরে অগ্নিকাণ্ডে ৮টি ঝুট ও কার্টন গুদাম পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2019, 02:06 PM

Updated : 18 Aug 2022, 05:52 PM

বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, গত রাত ৩টায় গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকায় লাগা এই আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন তারা।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু ইউসুফ জানান, আমবাগ এলাকায় জাহাঙ্গীর আলমের ঝুট গুদামে প্রথমে আগুন লাগে।

“পরে তা পার্শ্ববর্তী আব্দুল হাই, মোবারক হোসেন, আবুল কালাম, আনোয়ার হোসেন, হৃদয় হোসেন ও ফেরদৌসের ঝুট ও কার্টনের গুদামে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।”

খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার স্টেশন ও জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের আগেই টিনশেডের গুদামে থাকা ঝুট ও কার্টন পুড়ে যায়।