২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় নৌঘাঁটি তিতুমীরে যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বিএনএস তিতুমীরকে ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ দেওয়ার অনুষ্ঠানে যোগ দিতে খুলনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2019, 03:21 PM

Updated : 18 Aug 2022, 05:51 PM

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, রাষ্ট্রপতির এ সফর ঘিরে নিরাপত্তাসহ সার্বিক প্রস্তুতি শেষ করেছেন তারা।

বুধবার সকাল ১০টায় খুলনার খালিশপুরে নৌঘাঁটি তিতুমীরকে ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ দেওয়ার অনুষ্ঠানে যোগ দেবেন রাষ্ট্রপতি।

সরকারের মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, উচ্চপদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

বিএনএস তিতুমীর বাংলাদেশের অন্যতম বৃহৎ নৌঘাঁটি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর এ নৌঘাঁটি প্রতিষ্ঠা করা হয়।

অনুষ্ঠান শেষে বুধবার দুপুরের পর রাষ্ট্রপতির ঢাকায় ফেরার কথা রয়েছে।