চাঁদপুরে ট্রলারডুবি, বেঁচে গেলেন ৭ জেলে
চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় ট্রলারডুবির পর সেখানে থাকা সাত জেলেকে উদ্ধার করা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৮টায় চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেড এলাকা অতিক্রমকালে প্রবল ঘূর্ণন স্রোতে জেলেদের এই ট্রলারটি ডুবে যায়।
চাঁদপুর নৌ-পুলিশের পরিদর্শক আবু তাহের জানান, রাতে ভোলার মনপুরা এলাকা থেকে মাছ ধরে সাত জেলে ট্রলারযোগে ফিরছিলেন। “তাদের বহনকারী ট্রলারটি চাঁদপুরের মোলহেড এলাকা অতিক্রমকালে প্রবল ঘূর্ণি¯স্রোতে পড়ে ডুবে যায়।”
তিনি জানান, এ সময় সাত জেলের মধ্যে দুইজন সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচজন নিখোঁজ থাকেন। পরে রাত সাড়ে ৯টায় তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া জেলেদের মধ্যে রয়েছেন আওলাদ হোসেন (৪০), নুর মোহাম্মদ (৫৫), বিল্লাল হোসেন (২৫), আবদুল কাদের (১৯) ও মুক্তার বেপারী (৩৫)। বাকি দুজনের নাম জানা যায়নি। তাদের বাড়ি শরীয়তপুরের সখিপুর এলাকায়।
