২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে তরুণের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

ঢাকার সাভার উপজেলায় মহাসড়কের পাশ থেকে এক তরুণের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2019, 10:31 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

নিহত রবিউল হক রবিন (২৫) ছিলেন হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার। সাভারের আশুলিয়ার মোল্লাপাড়া এলাকার আব্দুর রহমান মিয়ার ছেলে তিনি।

আশুলিয়া থানার এসআই এমদাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকালে পথচারীদের কাছে খবর পেয়ে সাভারের ডেইরি ফার্ম গেইট সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করেন তারা।

“তার বুক, মাথা, চোখ ও কপালসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কেউ তাকে মেরে গভীর রাতে রাস্তার পাশে ফেলে রেখে গেছে বলে অনুমান।”

এ ঘটনায় রবিনের পরিবারের পক্ষ থেকে আশুলিয়া থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।