জাহাঙ্গীরনগরে ভর্তি পরীক্ষার ডি ও জি ইউনিটের ফল প্রকাশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান ও ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
বৃহস্পতিবার সকালে জীববিজ্ঞান অনুষদ (ডি ইউনিট) এবং ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট- আইবিএ (জি ইউনিট) এ ২০১৯-২০ সেশনের স্মাতকে (সম্মান) ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে কর্তপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও উপ-নিবন্ধক মো. আবু হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুটি ইউনিটেই মোট আসনের বিপরীতে দশগুণ পরীক্ষার্থীর মেধা তালিকা প্রকাশ করা হয়েছে।
আবু হাসান জানান, জীববিজ্ঞান অনুষদে (ডি ইউনিট) ৩২০টি আসনের বিপরীতে ৬৮ হাজার ৪৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। দশটি পালায় অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দেন ২১৩ জন।”
“ব্যবসা প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ) ৫০টি আসনের বিপরীতে সাত হাজার ৩০০ ভর্তিচ্ছু পরীক্ষা দেন। দুইটি পালায় অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে পরীক্ষা দেন ১৪৬ জন।
ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.ju-admission.org পাওয়া যাবে।
