সাতক্ষীরায় আ. লীগ নেতার বাড়ি থেকে জুয়ার সরঞ্জামসহ আটক ৯
সাতক্ষীরা শহরের মুনজিতপুরে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জামসহ নয়জনকে আটক করেছে পুলিশ।
তবে হায়দার আলিকে তারা আটক করতে পারেননি।
ওসি হারান বলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় কয়েকজন পালিয়ে গেলেও নয় জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়।
“তাদের কাছ থেকে ৪৯ হাজার টাকা, তাস, গোলাকার টেবিল ও খাতাপত্র জব্দ করা হয়েছে। তবে হায়দার আলিকে সেখানে পাওয়া যায়নি।”
