২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শের-ই বাংলা মেডিকেলে ডেঙ্গু রোগীর মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ডেঙ্গু রোগী মারা গেছেন।

বরিশাল প্রতিনিধি

‌

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2019, 04:36 PM

Updated : 18 Aug 2022, 05:49 PM

ডেঙ্গু জ্বর নিয়ে সৈয়দা বরু (৬০) নামে ওই ব্যক্তি সোমবার বিকেলে বরিশাল মেডিকেলের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। তিনি পটুয়াখালী জেলার সদর উপজেলার নাজের আলীর স্ত্রী। 

মঙ্গলবার দুপুরে ওই ব্যক্তির মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক বাকির হোসেন জানান।

বাকির বলেন, তার শারীরিক অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল। প্রয়োজনীয় চিকিৎসা দিয়েও তাকে সুস্থ করা যায়নি।