আশুলিয়ায় সুতার কারখানায় অগ্নিকাণ্ড
ঢাকার আশুলিয়ায় একটি সুতা তৈরির কারখানার গুদামে আগুন লেগে কাঁচামাল পুড়ে গেছে।
বৃহস্পতিবার ভোর ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় ‘এজিজ টেক্সটাইল মিলস’ নামের ওই কারখানায় লাগা আগুন তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আগুনে গুদামে থাকা সুতা তৈরির সমস্ত কাঁচামাল ও তুলা পুড়ে গেছে বলে এ ফায়ার সার্ভিস কর্মকর্তা জানালেও অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
