২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে তুলার কারখানায় অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গীতে ঝুট থেকে তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2019, 02:20 PM

Updated : 18 Aug 2022, 05:43 PM

টঙ্গী ফায়ার স্টেশনে ইন্সপেক্টর মো. আতিকুর রহমান জানান, দক্ষিণ আউচপাড়া এলাকায় সোমবার রাত পৗনে ১টার দিকে লাগা এ আগুনে কেউ হতাহত হয়নি। 

আব্দুল হালিমের মালিকানাধীন ওই তুলার কারখানার আগুন তাদের স্টেশনের দুইটি ইউনিট নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি । 

আতিকুর বলেন, “আগুনে ঝুট এবং ঝুট থেকে তৈরি তুলা পুড়ে গেছে। ঝুট থেকে তুলা তৈরি ক্রাশিং মেশিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত সৃষ্টি হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।