২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে অস্ত্রসহ অপহরণ চক্রের ৬ সদস্য আটক

গাজীপুরে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার এবং অস্ত্রসহ অপহরণ চক্রের ছয় সদস্যকে আটকের খবর জানিয়েছে র‌্যাব।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2019, 11:40 AM

Updated : 18 Aug 2022, 05:43 PM

শহরের সালনা এলাকা থেকে রোববার রাত ৩টার দিকে তাদের আটক করা হয় বলে র‌্যাব-১ এর লেফট্যানেন্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান।

আটকরা হলেন আশিকুর রহমান, সোলাইমান, ইমরান হোসেন, রুবেল মিয়া, শামিম আহমেদ ও মিজানুর রহমান।

আব্দুল্লাহ আল মামুন জানান, চক্রটি দীর্ঘদিন ধরে ফেসবুকের মাধ্যমে  লোকজনদের ফাঁদে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।

খবর পেয়ে র‌্যাব ঘটনাস্থলে অভিযান চালিয়ে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের ছয় সদস্যকে আটক করে।  

তাদের কাছ থেকে একটি ওয়ানশুটার গান, তিনটি দেশীয় অস্ত্র, সাতটি মোবাইল ফোন ও নগদ দশ হাজার নয়শ টাকা পাওয়া গেছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।