রংপুরে শিশুকে বাসের নিচে ফেলে হত্যার আসামি গ্রেপ্তার
রংপুর শহরে পরিবার চাঁদা না দেওয়ায় এক শিশুকে কুপিয়ে আহত করে চলন্ত বাসের নিচে ফেলে হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার ভোরে পঞ্চগড়ের সুগার মিল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে রংপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা) আলতাফ হোসেন জানান।
গ্রেপ্তার মন্টি নগরীর সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকার আবুল কালামের ছেলে।
রশীদের ফুফু নাজমা বেগম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের টেক্সটাইল মোড়ে ১১ বছর বয়সী আব্দুর রশীদকে কুপিয়ে গাড়ির নিচে ফেলে হত্যা করা হয়।
রশীদ শহরের সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকার শহিদার রহমানের ছেলে।
এ ঘটনার বিচার দাবি করে মোজাফফরের বাবা কামাল হোসেনের কাছে অভিযোগ করেন মোহন। এতে ক্ষিপ্ত হয়ে তাদের দেখে নেওয়ার হুমকি দেয় মোজাফফর।
এর জেরে বৃহস্পতিবার রাতে রশীদ টেক্সটাইল মোড় থেকে বাড়ি ফেরার পথে মোজাফফর ও তার সহযোগীরা রশীদকে আটক করে লাঠি দিয়ে পেটায় ও ছোরা দিয়ে কুপিয়ে আহত করে।
একপর্যায়ে রংপুর-ঢাকা মহাসড়কে রশীদকে চলন্ত একটি গাড়ির নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় রশীদ। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় তিনজনের জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ২-৩ জনকে আসামি করে রশীদের বাবা মামলা করেন।
এর আগে শনিবার ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনায় আলামিন সরদার বাবু নামে এক যুবককে গ্রেফতার করে র্যাব।
