২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ভ্যানের সঙ্গে সংঘর্ষে বাইক আরোহী নিহত

সাতক্ষীরায় ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2019, 11:03 AM

Updated : 18 Aug 2022, 05:42 PM

শ্যামনগর থানার এসআই রোকন মিয়া জানান, শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার ইছাকুড় গ্রামে পানির ট্যাংকির সামনে কালিগঞ্জ-শ্যামনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাদেক হোসেন (১৮) জেলার কালিগঞ্জ উপজেলার পারুলগাছা গ্রামের সামছু হাজারীর ছেলে।

কালিগঞ্জ থেকে মোটরসাইকেলে করে শ্যামনগরের দিকে আসার সময় তিনি এই দুর্ঘটনায় পড়েন।

এসআই রোকন বলেন, “পথে একটি টমটমকে অতিক্রম করার সময় মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে শ্যামনগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”