২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

বগুড়ায় চার বছর আগের একটি হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2019, 03:51 PM

Updated : 18 Aug 2022, 05:41 PM

বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত- ১ এর বিচারক শারমিন আক্তার মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন বগুড়া সদরের মাটিডালী এলাকার ইউসুফ (২৬) সাবিব্র আহমেদ (২০), প্রদীপ (১৯) রেহান (২০) ও বারপুর এলাকার রাশেদ (২০)।

যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন বছর বিনাশ্রম কারদাণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার সময় রিহান ও সাব্বির আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক রয়েছে।

মামলার বিবরণে বলা হয়, ২০১৫ সালের ১০ নভেম্বর বারপুর এলাকার বাড়ির পাশের একটি দোকান থেকে প্রতিবন্ধী শিশু রিপন নিখোঁজ হয়।

পাঁচদিন পর পাশের এলাকার চাঁদপুর গড়ের জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।

এ ঘটনায় রিপনের বাবা ফারুক বাদী হয়ে বগুড়া সদর থানায় ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ১৪ এপ্রিল ছয়জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

তকাদের মধ্যে পাপ্পু নামে একজন কিশোর হওয়ায় তার বিচারকাজ কিশোর অপরাধ আদালতে পাঠানো হয়।