২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাড়ছে ডেঙ্গু রোগী

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা বাড়ছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 04:02 PM

Updated : 10 Oct 2022, 09:16 PM

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শাহাদাত হোসেন জানান, বুধবার বেলা ১২টা পর্যন্ত ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে দুই শিশু রয়েছে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি ছিল ১৫ জন। এর আগে একই রোগী আক্রান্ত পাঁচজন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে গেছে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শাহাদাত বলেন, “এখানে চিকিৎসা নিতে আসা সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন। যাদের মধ্যে বেশির ভাগই শিক্ষার্থী।”

এদিকে দিকে রোগীর চাপ সামাল দিতে হাসপাতাল কর্তৃপক্ষ তিনটি ডেঙ্গু ওয়ার্ড চালু করেছে। আরও ডেঙ্গু ওয়ার্ড চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি।